Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

এক ছবির খরচ ৮৪ কোটি টাকা

একটি বিজ্ঞাপনের ফটোশুটে দুই তারকা; Image Source: Instagram 

একটি ছবি দুটি মানুষ এরপর শুরু হয় আলোচনা ছবিটি এখন বিশ্ব জুড়ে পরিচিত। বর্তমান বিশ্বের দুইজন ফুটবল কিংবদন্তি একজন লিওনেল মেসি ও আরেকজন ক্রিস্টিয়ানো রোনালদো মাঠের ভেতর ছাড়া বিভিন্ন সময় মাঠের বাইরে পালন করেছেন সামাজিক কর্মকাণ্ড। তারকা খ্যাতি কে কাজে লাগিয়ে করেছেন নানা পণ্যের প্রচার প্রচারণা। ফুটবল এই দুই সুপারস্টার কে যখন একসাথে কোন এক জায়গায় দেখা যাবে সেটা নিয়ে আলোচনা হবে এটাই স্বাভাবিক।

বিশ্বকাপ শুরুর একদিন আগে ফুটবল প্রেমীদের মনে দাগ কাটে মেসি রোনালদো একসাথে দাবা খেলার একটি ছবির মাধ্যমে। খালি চোখে দেখলে যে কারো মনে হতে পারে এটি কোন মডেলিংয়ের শূট করছেন এই দুই জন তারকা। কিন্ত ব্যাপারটি একদম তা নয়। ফ্রান্সের এক বিখ্যাত ফ্যাশন কোম্পানি লুই ভিতোঁর একটি পণ্যের প্রচারণা করার জন্য মূলত এই দুই সুপারস্টারের এক হওয়া। দাবার বোর্ডের নিচে মূলত যে স্যুটকেস টি দেখা যাচ্ছে সেটির প্রচারণায় মেসি ও রোনালদো কে ব্যবহার করছেন ফ্রান্সের এই কোম্পানিটি। ছবিটি পরবর্তীতে নিজের ইনস্টাগ্রামে আপ করেন বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় এই দুই ফুটবলার।

ছবি তোলা থেকে শুরু করে এবং ছবিটি নিজেদের আইডিতে আপ করার জন্য মেসি ও রোনালদো কে দেয়া হয় একটি বড় অংকের টাকা। রোনালদো কে ফটোশুটে নিতে লুই ভিতোঁর খরচ হয়েছে ২ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় ২০ কোটি টাকার ও বেশি।আর মেসি কে দেয়া হয় ১.৭ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ১৭ কোটি টাকার ও বেশি। মূলত রোনালদোর ইনস্টাগ্রামের ফলোয়ার সংখ্যা ৫০০ মিলিয়ন যা বিশ্বের মধ্যে সবার চেয়ে বেশি আর সেখান মেসির ৩৭৯ মিলিয়ন তাই অর্থের দিক দিয়ে এগিয়ে সিআরসেভেনে।

ছবিটি তুলেছেন ৭৩ বছর বয়সী বিখ্যাত একজন আমেরিকান ফটোগ্রাফার এনি লেভিবোতজ। যার ছবি প্রতি বর্তমান বাজার মূল্য ১১ কোটি টাকা। ফ্রান্সের এই কোম্পানি লুই ভোসালের এর আগে কয়েকটি কোম্পানির সাথে কাজ করেছেন তার মধ্যে একটি হল বাস্কেটবল,ফর্মুলা 1,। এছাড়া বিশ্বকাপ ট্রফির কেস বানানোর দায়িত্ব টাও পেয়েছেন এই ফ্রান্স কোম্পানিটি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ