কাতার বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে দারুণ এক জয় পেয়ে ও স্বস্তিতে নেই ব্রাজিল। গ্রুপ পর্বে আর খেলতে পারবেন না দলটির দুই জনপ্রিয় ফুটবল নেইমার এবং দানিলো। ব্রাজিল ফুটবল টিমের মেডিকেল বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রিচার্লিসনের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করার দলটিতে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে এই দুইজনের ইনজুরি। সার্বিয়ার বিপক্ষে খেলা প্রথম ম্যাচেই ইনজুরির শিকার হন উভয়েই। ডান পায়ের গোড়ালির চুটে ম্যাচের ৮০ মিনিটের মাথায় মাঠ ছাড়তে হয়েছিল নেইমার কে। গ্যালারির বেঞ্চে বসে ঐ সময় কাঁদতে দেখা যায়। পরে সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় তার গোড়ালির কাছাকাছি জায়গায় বেশ বাজে ভাবে ফুলে গেছে। বৃহস্পতিবার রাতে কাতারের লুসাইল স্টেডিয়ামে ব্রাজিলের বিপক্ষে ১২ টি ফাউল করে সার্বিয়া। যার মধ্যে নয়টি করা হয় নেইমারের বিপক্ষে। এবারের বিশ্বকাপে প্রথম ১৫ ম্যাচের কোন একজন খেলোয়াড়ের বিপক্ষে এটাই সর্বোচ্চ ফাউলের ঘটনা। সমর্থকদের মনে শঙ্কা থাকলেও ব্রাজিল কোচ তিতে আশ্বস্ত করেছেন নেইমার খেলতে পারবেন পরের ম্যাচগুলো। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বকাপ থেকে ছিটকে না পড়লেও গ্রুপ পর্বের ম্যাচে মাঠে নামা হবেনা তার। একই ধরনের চোটে পড়ায় নেইমারের মত গ্রুপের বাকি ম্যাচ গুলো থেকে ছিটকে পড়েছেন দানিলো। গত ম্যাচে পুরো সময় স্বাভাবিকভাবে খেলেও ম্যাচের শেষ পর্যায়ে এসে ক্ষুরে ক্ষুরে মাঠে হাঁটতে দেখা গেছে থাকে। পরে চেকআপ শেষে জানানো হয় নেইমারের মত গোড়ালির ইনজুরিতে পড়েছেন দানিলো। দলটির চিকিৎসক জানান শুক্রবার বিকালে এমআরআই করানো হয়েছে নেইমার এবং দানিল কে গোড়ালিতে লিগামেন্ট চোট ধরা পড়েছে দুজনেরই। এটা নিশ্চিত যে পরের ম্যাচ গুলো খেলতে পারবেন না তারা। তবে ভক্তদের আশ্বস্ত করে বলেন তাদের দ্রুত চিকিৎসা করানো হবে যাতে তারা আবারো বিশ্বকাপ আসরে মাঠে নামতে পারে। ইউরোপীয় সংবাদমাধ্যম গুলো বলেন বাকি দুই ম্যাচে সুইজারল্যান্ড এবং ক্যামেরুনের বিপক্ষে নেইমার ও দানিলো খেলতে পারবে না। ম্যাচ গুলো থেকে বিরতি দিয়ে তাদের মূলত নকআউট পর্বের জন্য প্রস্তুত করা হবে। গত কয়েক বছর ধরে ডান পা এবং গোড়ালির ইনজুরির সমস্যায় ভোগছেন নেইমার। ইনজুরির কারণ গত ২০১৯ সালের কোপা আমেরিকার ফাইনাল খেলতে পারেন নি এই তারকা। ২০১৪ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ চলাকালীন সময় পিঠের ইনজুরিতে পড়েন তিনি।
সেই বার সেমিফাইনালে জার্মানির বিপক্ষে ৭-১ গোলে হারিয়ে যাওয়া ম্যাচ টিতে অংশগ্রহণ করতে পারেন নি এই তারকা খেলোয়াড়। নিয়তির খেলায় তিনি এবার ও ইনজুরির শিকার। তাই সার্বিয়ার বিপক্ষে মাঠ ছাড়ার সময় বেশ হতাশ দেখা গেছে থাকে। এই দুই ম্যাচের জন্য নেইমারের ছিটকে যাওয়ার খবর প্রকাশের পর তার বিকল্প কে হতে পারে সেটা নিয়ে শুরু হয়েছে নানান রকম আলোচনা। সাবেক বার্সেলোনা তারকার বিকল্প হিসেবে রদ্রিগেজের ও আন্তোনির নাম শোনা যাচ্ছে। মূলত তিতের দলের গভীরতা বাড়তি ভরসা দিচ্ছে ব্রাজিল সমর্থকদের। নেইমার ও দানিলো ছাড়া ইনজুরিতে ভোগছেন ব্রাজিল শিবিরে আন্তোনি ও লুকাস পাকেতা। সোমবার সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের খেলা নিয়ে তাদের মধ্যে সংশয় রয়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে খেলবে ব্রাজিল।

0 মন্তব্যসমূহ