![]() |
| মাইক্রোসফটের আবিষ্কারক বিল গেটস; Image source: Youtube |
আপনি যদি গরীব ঘরে জন্ম নেন তাহলে সেটা আপনার দোষ নয়। কিন্তু আপনি যদি গরীব হয়ে মারা যান তাহলে সেটা আপনার দোষ। কথাটা মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের। তাকে চিনেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তবে এই পরিচিতি এই সাফল্য এমনি এমনি ধরা দেয় নি। করতে হয়েছে অনেক পরিশ্রম ও সাধনা। বিল গেটসের পুরো নাম উইলিয়াম হেনরি গেটস ১৯৫৫ সালের ২৮ শে অক্টোবর আমেরিকার ওয়াশিংটনে জন্মগ্ৰহণ করেন মাইক্রোসফটের এই জনক। তার বাবা বিল গেটস সিনিয়র ছিলেন একজন বিখ্যাত আইনজীবী ও মা মেরি ম্যাক্সওয়েল গেটস ছিলেন একজন সফল ব্যবসায়ী ও স্কুল শিক্ষক।
গেটসের শিক্ষা জীবন শুরু হয় ওয়াশিংটনের লেকসাইড স্কুল থেকে।
সেখান থেকে কম্পিউটারের প্রোগ্রামের বিষয়ে আগ্রহ হন তিনি। প্রোগ্রামিং এর প্রতি আগ্রহতা দেখে স্কুল শিক্ষক তাকে গণিত ক্লাস থেকে অব্যাহতি দিয়ে প্রোগ্রামিংয়ের অনুশীলনের ব্যবস্থা করে দেন। এখানে বসেই বিল গেটস তার প্রথম প্রোগ্রাম তৈরি করেন। যার নাম ছিল (টিক-টাক-টো)। এই প্রোগ্রামটি মূলত গেমস খেলার জন্য ব্যবহৃত হতো। স্কুল জীবনে তিনি স্কোলাস্টিক এপটিচিউড টেস্টে (স্যাট) মোট ১৬০০ নম্বরের মধ্যে ১৫৯০ নম্বর পেয়ে সবাইকে তাক লাগিয়ে দেয়। যার ফলশ্রুতিতে ১৯৭৩ সালে হাভার্ড কলেজের পড়ার সুযোগ পেয়ে যান বিল গেটস।
হাভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় বিল গেটস বেশি সময় কাটাতেন কম্পিউটার ল্যাবে।
পরবর্তীতে ১৯৭৪ সালে গ্ৰীষ্মের সময় হানিওয়েল নামের একটি ক্লাবে যোগ দেন তিনি এবং তার বন্ধু পল অ্যালেন। তারা দুজনে মিলে "ট্র্যাক-ও-ডেটা" প্রোগ্রাম চালু করেছেন যা ৮ হাজার ইন্টেল প্রসেসর উপর ভিত্তি করে। এই আবিষ্কারের পর পরই গেটস সফটওয়্যার কোম্পানি প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেন। এবং হাভার্ড বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন। সেখান থেকে শুরু হয় বিল গেটসের পদযাত্রা। পরবর্তীতে ১৯৮০ সালে গেটসকে আইবিএম এর পক্ষ হতে তাদের পিসির অপারেটিং সিস্টেম তৈরিতে কাজ করার অনুরোধ করেন।
মাইক্রোসফট সর্ব প্রথম তাদের বাণিজ্যিক অগ্ৰযাত্রা শুরু করে ১৯৮৫ সালের ২০ শে নভেম্বর থেকে মাইক্রোসফট উইন্ডোজ এর মাধ্যমে। ঐ সময় তারা আইবিএম এর সাথে চুক্তিবদ্ধ ছিল। কিন্তু ১৯৯১ সালে মাইক্রোসফট কোম্পানি আইবিএম থেকে পৃথক হয়ে স্বাধীনভাবে কাজ শুরু করেন। বিল গেটস ছিলেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী (সিইও), ও প্রধান সফটওয়্যার আর্কিটেক্টর। কিছু সময় পর মাইক্রোসফট আলবুকার্কে অফিস বন্ধ করে দেয় এবং বেলভিউতে ওয়াশিংটনে নতুন অফিস চালু করেন।
বিল গেটস নিজে তার কর্মচারীদের লেখা কোড গুলো তত্ত্বাবধান করতেন এবং নিজেও কোড লিখতেন। একটি বিখ্যাত মাইক্রোসফট সংস্থা আইবিএম তার সাথে কাজ করতে চেয়েছিলেন এসব চলাকালীন গেটস কে অনেক সমস্যার ও সম্মুখীন হতে হয়েছিল। কিন্তু ধীরে ধীরে সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যায়। ১৯৮১ সালের পর মাইক্রোসফট পূর্ণ গঠন করা হলে। বিল গেটসকে চেয়ারম্যান বানানো হয়। বিল গেটস ১৯৭৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত অনেক নতুন নতুন বিষয় উদ্ভাবন করেন যাতে মাইক্রোসফট আরো অনন্য উচ্চতায় পৌঁছে যায়।
বিল গেটস ১৯৯৪ সালের পহেলা জানুয়ারিতে মেলিন্দা গেটস কে বিয়ে করেন। তিনি আয়ের একটি বিশাল অঙ্কের টাকা "বিল এন্ড মেলিন্দা ফাউন্ডেশনে" জমা করেন বিশ্বের দুস্থ, গরিব ও অসহায় মানুষদের জন্য। অনেক পত্রিকায় তিনি গবেষণামূলক লেখাও লিখেছেন। তাকে নিয়ে বেশ কিছু ডকুমেন্টশন ফিল্ম ও তৈরি করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো "ওয়েটিং ফর সুপারম্যান"। বিল গেটসের সেরা কিছু জনপ্রিয় উক্তি রয়েছে তার মধ্যে একটি হল 'ধৈর্য হল সাফল্যের প্রথম শর্ত'। সুতরাং বিল গেটস ধৈর্য ধরছেন, কাজ করেছেন নিজের পুরোটাই উজার করে। তাই খুব সহজে না হলেও সফলতা টিকি তার কাছে ধরা দিয়েছে এবং সবশেষে তিনি হয়ে ওঠেছেন পৃথিবীর সফল ব্যক্তিদের একজন।

0 মন্তব্যসমূহ