![]() |
| অভিনেত্রী মহালক্ষ্মী ও প্রযোজক রবীন্দ্র শেখরের বিয়ের ছবি |
তামিল ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী মহালক্ষ্মী ও প্রযোজক রবীন্দ্র শেখর ভালোবেসে বিয়ে করেছেন। এই নিয়ে সোস্যাল মিডিয়ায় তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে। কিন্তু নেটিজেনরা বিষয়টি কে একেবারে মেনে নিতে পারছেন না। তাদের দাবি টাকার লোভে মূলত প্রযোজক কে বিয়ে করেছেন এই সুন্দরী। তাদের দুজনের ছবি বিভিন্ন সময় ইন্টারনেটের বিভিন্ন প্লাটফর্মে শেয়ার করেছেন তাঁরা। এখন বিভিন্ন কটাক্ষের শিকার হতে হচ্ছে তাদের দুজনকে। চন্দ্র শেখর একজন পেশাদার প্রযোজক তিনি তামিল ইন্ডাস্ট্রির হয়ে কাজ করেন। কেউ কেউ আবার ভিন্ন মতামত ও প্রদান করেছেন। সোস্যাল মিডিয়ায় চন্দ্র শেখর ও মহালক্ষ্মীর ভালোবাসা খুঁজে পান অনেকেই। তাদের বিশ্বাস ভালোবাসা সত্যি হলে বাহ্যিক অবয়ব বিশ্বাস করে না।
বিয়ের সময় মহালক্ষ্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন; 'তুমি আমার হৃদয় চুরি করেছো, কিন্তু আমি এটা তোমাকে রাখার অনুমতি দেব'। আরেকটা ছবির ক্যাপশনে তিনি লিখেছেন,__ 'জীবন খুবই সুন্দর আর এটা তুমি সম্ভব করেছ'। 'আমি ভাগ্যবান যে তুমি আমার জীবনে এসেছ, তোমার ভালোবাসা আমার জীবন কে পূর্ণ করুক'।
জবাবে নিজের ভালোবাসা প্রকাশ করে রবীন্দ্র লিখেছেন ভালোবাসাই ভালোবাসা দরকার ভালোবাসাই মহালক্ষ্মী দরকার আমি তোমাকে ভালোবাসি আমার বউ। অবশেষে, পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতে তিরুপতি বালাজি মন্দিরে একে অপরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা দুজন। রবীন্দ্র ও মহালক্ষ্মী তাদের দুজনের এটি দ্বিতীয় বিয়ে। তাদের প্রথম দেখা হয় চন্দ্র শেখর প্রযোজিত 'ভিদিয়াম ভারাই কাঠিরু' ছবির শুটিং স্পটে। পরিচয় থেকে প্রণয় সব শেষে পরিণয়।
প্রসঙ্গত, দক্ষিণের টিভি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী হলেন মহালক্ষ্মী। 'অফিস', 'থিরু মঙ্গলম', 'কেলাদি কানমানি', 'ইয়ামিরুক্কা বায়ামেন', 'আরাসি', 'ভানি রানি' এবং 'চেল্লাময়'-এর মতো শো-য়ে কাজ করেছেন তিনি। আর রবীন্দ্র চন্দ্রশেখরের প্রযোজনায় তৈরি হয়েছে এসব ছবি।
সাধারণ মানুষের কটাক্ষ কে পাত্তা না দিয়ে সুখে ঘর করছেন এই দম্পতি।

0 মন্তব্যসমূহ