Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

জনপ্রিয়তার শীর্ষে থাকা নোকিয়া সেল ফোনের একাল সেকাল| Nokia cell phone

বর্তমানের স্মার্টফোন গুলো কে ছোট ছোট এক একটি কম্পিউটার বলা চলে। একটু চিন্তা করে দেখুন তো আজ থেকে এক দশক আগের সেল ফোন গুলো কেমন ছিল।

যদিও সেসময়ের মাঝে নোকিয়ার কিছু সেট পেয়েছিল তুমুল জনপ্রিয়তা। তাই আজকে আপনাদের জানাবো সেই পুরনো দিনের কিছু বিখ্যাত সেল ফোনের জানা অজানা নানা দিক সম্পর্কে।


১. Nokia 3210

Nokia 3210; Image Source: Youtube 


প্রথমে শুরু করা যাক নোকিয়া ৩২১০ সেল ফোনটি দিয়ে। এই মডেলটি মার্কেটে লঞ্চ হয় ১৯৯৯ সালে। এটি ছিল মূলত নোকিয়ার বিগেস্ট সেল ফোন। আর এই সেটের যে বৈশিষ্ট্য সে সময়কার অন্য সব মোবাইল থেকে আকর্ষণীয় করে তুলেছিল তা হলো এতে থাকা বিখ্যাত স্নেক গেম।

সে সময়ে অন্য সব ব্র্যান্ডের মোবাইল ছিল খুব একঘেয়ে তবে এই মোবাইল টির দাম অপেক্ষাকৃত কম হওয়ায় এবং গেম ইন্সটল থাকার কারণে তা সহজেই গ্ৰাহকদের মনে জায়গা করে নেয়।

মুঠোফোনে যে বিনোদনের মাধ্যম হওয়ার ক্ষমতা রাখে নোকিয়া ৩২১০ বাজারে থাকা অন্য সব সেল ফোনের সাথে প্রতিযোগিতা করে দেখিয়ে দেয়। তাছাড়া সে সময় এই নোকিয়া সেট টি বিক্রি হয়েছিল ১৬ কোটির ও বেশি ইউনিট।


২. Nokia 3310

Nokia 3310; Image Source: Youtube 


এবার আসি নোকিয়া ৩৩১০ সেল ফোন সম্পর্কে ২০০০ সালের পহেলা সেপ্টেম্বর এই সেট টি প্রথম বাজারে আসে। প্রায় ২২ বছর পর ও এই সেট টি এখনো সমানভাবে বেশ পরিচিত। নোকিয়ার এই জনপ্রিয় সেট টি ছিল এর টেক সই গঠন ও ব্যাটারি দীর্ঘস্থায়ীতার জন্য।

এছাড়াও এই সেটের সার্বিক পরীক্ষায় ১ হাজার ফুট ওপর থেকে ফেলার পর ও দেখা গেছে সেল ফোনটি দিব্যি জ্বলছে। সেই সময় সেট টি ১৩ লাখ ৬০ হাজারের মতো বিক্রি হয়েছিল।


৩. Nokia 9210 Communicator 

নোকিয়া ৯২১০ কমিউনিকেটর। ২০০০ সালের শুরুর দিকে রিলিজ হওয়া নোকিয়া ৯২১০ সেল ফোন টিকে বলা হয় বিজনেস ক্লাস স্মার্ট ফোন।এর ভেতরের অংশে কিবোর্ড থাকায় দেখতে অনেকটা মিনি কম্পিউটারের মতো মনে হতো।এটার মাধ্যমে ফ্যাক্স আদান প্রদান করা যেত। আর এ ফোনের মধ্যে ছিল দুটি ডিসপ্লে। নোকিয়ার মধ্যে এটি ছিল একমাত্র সেল ফোন যাতে মেমোরি কার্ড ব্যবহার করা যেত।


৪. Nokia 6600

Nokia 6600; Image Source: Youtube 


২০০৩ সালে স্মার্টফোন বলা হতো Nokia 6600 কে। কেননা এই সেট টি তখন তরুণ তরুণীদের কাছে অন্যতম আকাঙ্ক্ষিত সেলফোনের মধ্যে পরিণত হয়েছিল । সে সময় অন্যান্য ফোনের তুলনায় এই মডেলের সেট টির স্ক্রীন ছিল বড়। তার সাথে সংযুক্ত করে দেয়া হয়েছে ক্যামেরাও । এটি দিয়ে তখন পরিস্কার ছবি তোলার পাশাপাশি ভালো মানের ভিডিও রেকর্ড করা যেত। এছাড়াও আরো ছিল ব্লুটুথ, ইন্টার্নাল স্টোরেজ, মেমোরি কার্ড ও থার্ড পার্টির এপ্লিকেশন ডাউনলোড করা যেত খুব সহজে।


৫. Nokia N GAGE

Nokia N GAGE; Image Source: Youtube 


এই সেট ছিল তখন কার সময়ের সেরা স্মার্টফোন। যেটি দেখতে ছিল পোর্টেবল গেমিং কনসোলের মতো এর দুদিকে থাকা স্লাইড এয়ারপিস মাইক্রো ফোন বসানো ছিল। ফোন টি প্রথম বাজারে আসে ২০০৩ সালে। তবে গেমিং ছাড়া এই সেট টির অন্য কোনো সেগমেন্টে ভালো করতে পারেনি বলে খুব একটা সফল হতে পারে নি। তারপরও সেট টি অসাধারন ডিজাইনের কারণে বেশ আলোচনায় ছিলেন।


আরো পড়ুন;

• কিভাবে সফল আজকের মাইক্রোসফট| Microsoft


• পরিবেশবান্ধব পোশাক কারখানার শীর্ষে এখন বাংলাদেশ


৬. Nokia 1100 & Nokia 1110

Nokia 1100; Image Source: Youtube 

২০০৩ সালে নোকিয়া ১১০০ এবং ২০০৫ সালে নোকিয়া ১১১০ মডেলটি বের হয়। সে সময় নোকিয়ার এই দু মডেলের মোবাইল সেট টি প্রায় ২৫ কোটি পিস বিক্রি হয়েছিল পুরো বিশ্বে। এ ফোন গুলোর ছিল না কোন ক্যামরা না ছিল কোন আকর্ষনীয় কালার। মূলত নোকিয়া এই ফোন গুলোর মাধ্যমে টার্গেট করেছিল উন্নয়নশীল দেশ গুলো কে। পৃথিবী তে এমন মানুষ আছে যাদের হাতে একটি স্মার্ট ফোন না থাকলে প্রয়োজন পড়ে একটা ছোট সেল ফোনের যার মাধ্যমে অন্তত পক্ষে যোগাযোগ টা রক্ষা করা যায়। তাদের জন্য মূলত এই মোবাইল সেট টি তৈরি করা হয়েছে। এই ফোন গুলোতে ছিল ফ্লাশ লাইট, কম্পোজার, ক্যালকুলেটর সহ আরো নানান ফিচার। ২০০৯ সালে নোকিয়ার ১১০০ মডেলের ফোন টি এক সময় বন্ধ হয়ে যায়।


৭. Nokia 7600

Nokia 7600; Image Source: Youtube 

নোকিয়া ৭৬০০ সেল ফোন টি তার অনর্গল ডিজাইনেয জন্য বেশ প্রশংসিত হয়েছিল। এই ফোনের মাঝখানে স্ক্রীন ও দুদিকে কিপ্যাড লাগানো ছিল। ২০০৪ সালে ফরচুন ম্যাগাজিনের পক্ষ হতে ফোনটি এওয়ার্ড পেয়েছিল। এর ওজন ছিল মাত্র ৮৪ গ্ৰাম। এর পেছনে একটা ক্যামরা লাগানো ছিল যার মেগাপিক্সেল ছিল ০.৩। তবে লঞ্চ হওয়ার কিছু দিন পর ৫০ এমবি স্টোরেজ যুক্ত এই ফোন টি বন্ধ করে দেয়া হয়।


৮. Nokia N 90

Nokia N 90; Image Source: Youtube 

২০০৫ সালে কারো কাছে ক্যাম কোয়ার্টার থাকা মানে অনেক বিশাল একটা ব্যাপার। অথচ সে সময় নোকিয়া অত্যন্ত অ্যাডভান্স নোকিয়া এন ৯০ ফোন টি লঞ্চ করেন। যার স্ক্রীন পুরোপুরি ৩৬০ ডিগ্ৰি পর্যন্ত ঘোরানো যেত। এতে জেইসের তৈরি করা ২ মেগাপিক্সেল ক্যামেরা লেন্স যোগ করা হয়েছিল। এই ফোনে অটো ফোকাস ফিচার ও একটি এলইডি ফ্লাশ লাইট সংযোগ করে দেয়া হয়েছিল যা তখনকার সময়ে একদম নতুন টেকনোলজি।


৯. Nokia 7280

Nokia 7280; Image Source: Youtube 

এছাড়াও ছিল নোকিয়া ৭২৮০ মডেলর সেল ফোন যাকে লিপস্টিক ফোন হিসেবে ডাকা হতো। এই সেট টি বাজারে আসে ২০০৫ সালে। এই সেটের মধ্যে কোন কিবোর্ড ব্যবহৃত না হলেও এতে ছিল একটি স্ক্রীনার যার মাধ্যমে নাম্বার ডায়াল করা যেত।

إرسال تعليق

0 تعليقات