Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

১৪ বছরের ফুটবল ক্যারিয়ারে কোনো লাল কার্ড দেখেন নি ব্রাজিলিয়ান ডিফেন্ডার থিয়াগো সিলভা

ব্রাজিলের সেন্ট্রার ব্যাক দ্য গ্ৰেট থিয়াগো সিলভা; Image Source: Twitter 

একজন সেন্ট্রাল ডিফেন্ডার হয়ে ১৪ বছরের ক্যারিয়ারে ১১১ টি ম্যাচ খেললে ও দেখেন নি কোন লাল কার্ড এমনকি ১৪ বছরে হলুদ কার্ড দেখতে হয়েছে মাত্র ১২ বার। ডিফেন্ডার হয়ে গোল করেছেন ৭ টি জিতেছেন ১১ টি ম্যাচ আর ড্র করেছেন ১৭ টি ম্যাচ। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমন গৌরব অর্জন করেছেন বিশ্বের মাত্র একজন ডিফেন্ডার আর তিনি হলেন ব্রাজিলের সেন্ট্রাল ব্যাক দ্য গ্ৰেট থিয়াগো সিলভা যাকে ব্রাজিলের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে ধরা হয়। চলতি বিশ্বকাপে যার সরব উপস্থিতির কারণে অনেকটা বেকার সময় পার করছেন গোল কিপার অ্যালিসন বেকার। থিয়াগো সিলভা ইতিমধ্যে ব্রাজিলের হয়ে খেলেছেন দুটি বিশ্বকাপ। ২০১০ বিশ্বকাপে ছিলেন স্কোয়াডে কিন্তু ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। তাই এবারের বিশ্বকাপে সামলাচ্ছেন অধিনায়কের গুরু দায়িত্ব।


এখনো তার গতি তীব্রতা দলের প্রতি ডেডিকেশন দেখে বুঝার উপায় নেই ৩ বছর আগে তিনি পেরিয়ে গেছেন ৩৫ কোটা। এই বয়সে এসেও পারফর্ম করে যাচ্ছেন ২০ বছরের তরুণের মত। তিনি প্রমাণ করেছেন Age Is Just Number। অনেকেই বলেন এটি হয়তো মেসি রোনালদোর শেষ বিশ্বকাপ কিন্তু এই ভদ্র লোক যা করছেন তা চমকে দেবে সবাইকে। এত সফলতার পর ও তাকে নিয়ে কোন আলোচনা হয় না বললেই চলে।

কিন্তু তাতে কি সিলভা তো সিলভায়। রিও ডি জেনিরো থেকে শুরু হওয়া যাত্রা টা মিলান প্যারিস ঘুরে এখন থেমেছে লন্ডনে। সময়ের সাথে বদলেছে ক্লাব বদলেছে সব কিছু কিন্তু বদলায়নি ভদ্র সিলভার ভদ্র আয়োজন। পরিষ্কার পরিচ্ছন্ন খেলা আগের মতো উপহার দিয়ে যাচ্ছেন সবসময়। তাইতো ২০০৮ সালে শুরু হওয়া ক্যারিয়ারে তার নামের পাশে নেই কোন লাল কার্ড। ফাউলের আশ্রয় না নিয়েও কিভাবে প্রতিপক্ষের আক্রমণ রুখে দেয়া যায় সেটা যে কোন ডিফেন্ডার শিখতে পারেন ব্রাজিলের অন্যতম সেরা ডিফেন্ডার থিয়াগো সিলভা থেকে।

আরো পড়ুন;

• ক্লিনার থেকে সবচেয়ে দামী ফুটবল কোচ


• ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি গোল করা প্লেয়ার


• এক ছবির খরচ ৮৪ কোটি টাকা


এবার তার ক্যারিয়ার পরিসংখ্যানে একটু চোখ বুলানো যাক। ২০০৮ সালে ১২ অক্টোবর ভেনিজুয়েলার বিপক্ষে অভিষেক হয় তার। এখন পর্যন্ত ক্যারিয়ারে ১১১ টি ম্যাচ খেলন তিনি। যার মধ্যে ব্রাজিল জয় পায় ৮১ টি ম্যাচ, ড্র হয় ১৭ টি ম্যাচ, আর হারের সংখ্যা মাত্র ১৩ টি। একজন ডিফেন্ডার হয়ে গোল করেন ৭ টি আর হলুদ কার্ড দেখেছেন ১২ টি তবে নেই কোন লাল কার্ড।

ফিফা বিশ্বকাপ খেলেন ১৩ টি যার মধ্যে ৯ টি ম্যাচে জয় পায় ব্রাজিল আর ড্র করেন ২ টি, হার ৩ টি আর এখানে গোল করেন ২ টি। ব্রাজিলের হয়ে দুটি ট্রফি লাভ করেন থিয়াগো সিলভা। যার মধ্যে একটি ফিফা কনফেডারেশন্স কাপ ২০১৩ আর অন্য টি কোপা আমেরিকা ২০১৯। এত কিছুর পরও আপনি বলতে বাধ্য সিলভা একজন গ্ৰেড, ব্রাজিলের হৃদপিন্ড, সিলভা হার না মানা একজন বীর যোদ্ধা যার নামের সাথে আপনি ও জুড়ে দিতে পারেন আরো শত শত উপমা। তিনি এই ফুটবল বিশ্বে ভদ্র ফুটবলারের প্রতিমা। সবশেষে মানতে হবে থিয়াগো সিলভা একজন সাইলেন্ট কিলার। সিলভারের শেষ বিশ্বকাপ টাও রংধনুর মতো রঙ্গিন এমন প্রত্যাশা এখন সকল সেলেসাওরা ভক্তদের।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ