![]() |
| Image Source: Unsplash |
চলছে ক্ষুদ্র ক্ষুদ্র যন্ত্রাংশ সংযোজনের মাধ্যমে গাড়ি তৈরির কর্মযজ্ঞ যেটা দেখে আপনি মনে করতে পারেন এটি কোন উন্নত দেশের গাড়ি তৈরির কারখানা। কিন্তু আসলে কি তাই? না, এটি বাংলাদেশে অবস্থিত ফেয়ার টেকনোলজির একটি কারখানা যেখানে দিন রাত কাজ করে যাচ্ছে বাংলাদেশের সুদক্ষ ৩০০ জন অটোমোবাইল প্রকৌশলী। যারা তৈরি করেছেন বিশ্ব বিখ্যাত মোটর ব্রান্ড হুন্দাইয়ের “jক্রেটা” মডেলের দৃষ্টি নন্দন ও আধুনিক ফিচার সম্বলিত গাড়ি।
দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো যাত্রা শুরু করলো গাড়ি তৈরির ম্যানুফ্যাকচারিং প্লান্ট। প্রাথমিক অবস্থায় এই ক্ষুদ্র ক্ষুদ্র যন্ত্রাংশ গুলো কুরিয়া থেকে আমদানি করে তৈরি করা হবে পূর্ণাঙ্গ গাড়ি। উৎপাদনকারীর আশা আগামী এক সপ্তাহের মধ্যে এই মেড ইন বাংলাদেশ সম্বলিত হুন্দাইয়ের গাড়ি টি চলতে পারবে দেশের রাজ পথে।
প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য মতে এরি মধ্যে প্রস্তুত করা হয়েছে ১০০ টি “jক্রেটা” মডেলের গাড়ি। গাড়ি টি পূর্ণাঙ্গ ভাবে চালু হলে প্রতি বছর বিভিন্ন ডিজাইনের ১০ হাজার গাড়ি বাজারে ছাড়তে পারবে বলে আশাবাদী উৎপাদন কারি প্রতিষ্ঠান টি।
আরো পড়ুন;
• ৪ লাখ ৮০ হাজার টাকা প্রতি কেজি মাছের পোনা
• কালো চালের বিপুল সম্ভাবনা বাংলাদেশে| Black Rice
যার ফলে সাশ্রয়ী হবে বৈদেশিক মুদ্রা। দেশেই গাড়ি উৎপাদন করে অর্থনৈতিক স্বনির্ভরতার পরিচয় এখন বাংলাদেশ। একি সাথে দেশের অভ্যন্তরে গাড়ি তৈরির ক্ষেত্রে থাকছে না ভ্যাট টেক্সের কোন জটিলতা।
২০৪১ সালের মধ্যে প্রতিটি পরিবার একটি করে গাড়ি কেনার সক্ষমতা অর্জন করবে। বঙ্গবন্ধু হাইটেক পার্কে হুন্দাইয়ের উদ্বোধনী আয়োজনে এমনটাই জানান আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
দেশের অভ্যন্তরে বর্তমানে ব্যাক্তিগত গাড়ির সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ৮০৯ টি। যা ২০১০ সালে ছিল ১ লাখ ৭৮ হাজার মাত্র।
অর্থাৎ এক যুগের ব্যবধানে ব্যাক্তিগত গাড়ির সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে। চলতি বছরে ব্যাক্তিগত গাড়ির সংখ্যা আরো ৫ ভাগ বাড়তে পারে বলে আশা করছেন খাত সংশ্লিষ্টরা। হুন্দাইয়ের প্রত্যাশা তারা দেশের অভ্যন্তরে চাহিদা মিটিয়ে ভবিষ্যতে তাদের উৎপাদিত গাড়ি বিদেশের বাজারে রপ্তানি করতে পারবে।
সাধারণত ভ্যাট-টেক্স পরিশোধের মাধ্যমে ক্রেতাদের হাতে পৌছানো পর্যন্ত হুন্দাইয়ের “jক্রেটা” মডেলের এই গাড়িটির মূল্য পড়ে প্রায় ৪২-৪৩ লাখ টাকা পর্যন্ত। সুতরাং এখন যেহেতু দেশের বাজারে তৈরি হচ্ছে এই গাড়িটি সেই ক্ষেত্রে দাম কিছুটা কমার আশা উৎপাদনকারী প্রতিষ্ঠানটির।

0 মন্তব্যসমূহ