Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

২০২৬ সালের বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে যে দেশ গুলো

Image Source: The Economics Times 

অবশেষে অনেক আলোচনা ও সমালোচনা উপেক্ষা করে সমাপ্তি ঘটেছে কাতার বিশ্বকাপ ২০২২। ৩৬ বছরের আক্ষেপ গুছিয়ে শিরোপা জেতে দেশে পাড়ি জমিয়েছেন চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা। এবার সকলের চোখ ২০২৬ ও ২০৩০ সালের আসন্ন ফুটবল টুর্নামেন্টের দিকে। কেমন হবে ২০২৬ ও ২০৩০ সালের বিশ্বকাপ। কারা আয়োজন করতে যাচ্ছে এই আসরটি। বিশ্বজুড়ে ভক্তরা ইতিমধ্যেই পরবর্তী বিশ্বকাপ টুর্নামেন্টের জন্য আয়োজক দেশ এবং ভেন্যু গুলোর সন্ধান করতে শুরু করে দিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র,কানাডা, মেক্সিকো যৌথভাবে মিলে ২০২৬ ফিফা বিশ্বকাপ আয়োজন করতে প্রস্তাব জানিয়েছেন। কানাডা
প্রথমবারের মতো কোন বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। উত্তর আমেরিকার এই দেশ গুলো ৪৮ টি দেশকে বিড করে সম্পূর্ণ নতুন ও প্রসারিত ফর্ম্যাটে টুর্নামেন্ট আয়োজন করবে। এই তালিকাটি চূড়ান্ত হওয়ার আগে অনেক বিতর্ক হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর পরে কানাডা প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ ফিফা বিশ্বকাপ আয়োজন করবে।

এই ৩ টি দেশ ২০১৮ সালে টুর্নামেন্ট আয়োজন করার জন্য বিড করেন এবং তাঁরা নির্বাচিত হন। ফিফার কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ অংশ মরক্কোর বিরুদ্ধে এই দেশগুলোর পক্ষে ভোট দেওয়ার পরে এটিকে "ইউনাইটেড২০২৬" নামকরণ করা হয়।

ফিফা এই তিনটি দেশের ১৬ টি শহরের তালিকা প্রকাশ করেছে যেখানে ম্যাচ গুলো পরিচালনা করা হবে। এই শহরগুলোর মধ্যে ১১ টি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অধীনে যেমন _ আটলান্টা,লস অ্যাঞ্জেলেস,বে এরিয়া, সিয়াটল, ডালাস, হিউস্টন, কানসাস সিটি, নিউ ইয়র্ক/নিউ জার্সি, বোস্টন, ফিলাডেলফিয়া, এবং মিয়ামি, অপরদিকে মেক্সিকোতে চূড়ান্ত করা হয়েছে ৩ টি ভেন্যু সেগুলো হলো মেক্সিকো সিটির এস্তাদিও অ্যাজটেকা, মন্টেরির এস্তাদিও বিবিভিএ, এবং গুয়াদালাজারার এস্তাদিও আকরন। আর এদিকে কানাডায় চূড়ান্ত করা হয়েছে ২ টি স্টেডিয়াম সেগুলো হলো কানাডা এডমন্টেনর কমনওয়েলথ স্টেডিয়াম এবং টরন্টোর বিএমও ফিল্ডে আয়োজন করা হবে ম্যাচ গুলো।

আরো পড়ুন;

বিশ্বকাপ থেকে ১৭শ কোটি ডলার কিভাবে আয় করল কাতার


বিশ্বকাপ জিতিয়ে গোল্ডেন গ্লাভস পেলেন এমিলিয়ানো মার্তিনেস


যদিও ২০৩০ বিশ্বকাপ আয়োজক দেশ নিয়ে অনিশ্চয়তা রয়েছে তবে একাধিক দেশ এই মহাযজ্ঞ আয়োজন করতে বিড করে যাচ্ছেন। ইউক্রেন আনুষ্ঠানিক ভাবে স্পেন ও পর্তুগালের সাথে মিলে যৌথভাবে বিডে অংশগ্রহণ করছে। এই বিষয়টি সবাইকে অবাক করে তুলেছে যে কিভাবে যুদ্ধে জর্জরিত একটি দেশ কি করে বিশ্বকাপ আয়োজন করবে।

উত্তর আমেরিকার দেশগুলোর কাছে ২০২৬ বিশ্বকাপের বিড হারানোর পর ২০৩০ বিশ্বকাপ আয়োজন করতে তোড়জোড় শুরু করেছে মরক্কো। সুতরাং, এই প্রতিযোগিতায় আরো যোগ দিয়েছেন দক্ষিণ আমেরিকার দেশ উরুগুয়ে, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, এবং চিলি। সুতরাং, ফিফা ওয়ার্ল্ড কাপ ২০৩০ আয়োজক দেশ নিয়ে যে অনিশ্চয়তা রয়েছে সেটা ২০২৪ সালের আগে যখন ফিফা কংগ্রেস ভোটে বসবে তখন সমাধান হতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ