Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

বিশ্বকাপ জিতিয়ে গোল্ডেন গ্লাভস পেলেন এমিলিয়ানো মার্তিনেস

Image Source: Getty Image 
৩৬ বছরের আক্ষেপ গুজিয়ে আর্জেন্টিনাকে স্বপ্নের সোনালী ট্রফি এনে দেয়া নেপথ্যে নায়ক গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস - পেনাল্টি শুট আউটে ফ্রান্স কে হারিয়ে দেওয়া মূল কৃতিত্বের দাবিদার আর্জেন্টিনার গোলবারের অতন্দ্র প্রহরী মার্তিনেসের। তাই এবার গোলরক্ষকের সেরা পুরস্কারটি উঠলো তার হাতে। ফিফার গোল্ডেন গ্লাভস জিতে আর্জেন্টিনার ঝুড়িতে জমা পড়েছে আরেকটি অর্জন। কাতার বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টাইন গোলরক্ষক পুরো ম্যাচে ছিলেন অনবদ্য। টাইব্রেকারে ফ্রান্সের রঁদাল কলো মুয়ানির নেওয়া শট ঠেকিয়ে দেন মার্তিনেস। শুধু ফাইনালে নয় পুরো টুর্ণামেন্ট পোস্টে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে তবে গোল্ডেন গ্লাভস  নিজের করে নিয়েছেন তিনি।

কাতার বিশ্বকাপের শুরু থেকে সাত ম্যাচে ক্লিন শিট রেখেছেন তিন ম্যাচে তবে বাকি ম্যাচ গুলোতে ম্যাচ বাঁচানো কিছু অসাধারণ সেন্ড করে দলকে জিতিয়েছেন বিশ্বকাপ। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের সাথে খেলার শেষ দিকে ম্যাচ বাঁচানো সেফ করে গোল্ডেন গ্লাভস জেতার রেসে ঢুকে পড়েন তিনি। আর্জেন্টাইন এই গোলরক্ষকের কল্যাণে টাইব্রেকারে আটকে যায় নেদারল্যান্ডসের দুটি শট আর এতেই সেমিফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা।  

টাইব্রেকার টানা দুটি শট ঠেকিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপ নিশ্চিত করেন বাজপাখি আখ্যা পাওয়া এই গোলরক্ষক। আর তাই নির্বাচিত হন বিশ্বকাপের সেরা গোলরক্ষক হিসেবে। জিতে নিয়েছেন গোলরক্ষকের সর্বোচ্চ সম্মান গোল্ডেন গ্লাভস।

এদিকে আর্জেন্টাইন গোলরক্ষক সেরার খেতাব জিতলেও এই দৌড়ে আরো ছিলেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনো।

Image Source: Instagram 
এবারের বিশ্বকাপে মরক্কোর পোস্টার বয় হিসেবে খ্যাতি অর্জন করেছেন এই গোল রক্ষক। আফ্রিকার এই প্রথম কোন দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠানোর মূল কৃতিত্বের দাবিদার তিনি। দলের ধারাবাহিকতার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন বোনো। পুরো বিশ্বকাপ জুড়ে দারুন পারফরম্যান্স প্রদর্শন করেছেন তিনি। সেমিফাইনাল পর্যন্ত সতীর্থের করা একটি আত্মঘাতী গোল ছাড়া একটি ও গোল হজম করে নি এই গোলকিপার। সেমিতে ফ্রান্সের কাছে হেরে স্বপ্নভঙ্গ হলে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে আবার ও হেরে যায় মরক্কো।

আরো পড়ুন;

কাতার বিশ্বকাপের প্রাইজমানি, কে কত টাকা পেল


কাতার বিশ্বকাপের প্রাইজমানি ভাঙ্গলো অতীতের সব রেকর্ড


১৪ বছরের ফুটবল ক্যারিয়ারে কোনো লাল কার্ড দেখেন নি ব্রাজিলিয়ান ডিফেন্ডার থিয়াগো সিলভা


ইয়াসিন বোনো ছাড়া গোল্ডেন গ্লাভস জেতা এই তালিকায় ছিলেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক লিভাকোভিচ।

Image Source: Getty Image 
রাউন্ড অব ১৬ এবং কোয়ার্টার ফাইনাল দুই ম্যাচে টাইব্রেকারে জেতা ক্রোয়েশিয়ার দক্ষতা ও সুচতুরতার পরিচয় দিয়েছেন এই গোল কিপার। দুটি ম্যাচে জয়ের নায়ক হয়ে ওঠেন লিভাকোভিচ। কিন্তু ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে বাড়ি ফেরার প্লেন ধরতে হয় এই তারকার। ফুটবল বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস পুরস্কারটি দেয়া হয় টুর্নামেন্টের সেরা গোলরক্ষককে। ১৯৯৪ সাল থেকে কিংবদন্তি সোভিয়েত গোল রক্ষক লেভ ইয়াসিনের সম্মানে প্রদান করা হয় গোল্ডেন গ্লাভস পুরস্কারটি।

প্রথমদিকে এই গোল্ডেন গ্লাভস পুরস্কারটি লেভ ইয়াসিনের এওয়ার্ড নামে পরিচিত হলেও পরবর্তীতে ২০১০ সালে এটির নাম পরিবর্তন করে রাখা হয় গোল্ডেন গ্লাভস। মূলত বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে নক আউট পর্যন্ত যে সকল ম্যাচ গুলোতে যে সকল গোলরক্ষক সবচেয়ে বেশি সেন্ড করেন কিংবা টাইব্রেকারে সবচেয়ে ভালো করে এমন কয়েকজন গোলরক্ষকের নাম প্রকাশ করেন ফিফা টেকনিক্যাল কমিটি। সেখান থেকে বাছাইকৃত সেরা গোলরক্ষককে এই পুরস্কারটি দেয়া হয়।

সর্বশেষ ২০১৮ রাশিয়া বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস জিতে ছিলেন বেলজিয়ামের গোল রক্ষক থিবো করতোয়া।

Image Source: Instagram 
এবার তাকে প্রতিস্থাপন করে এই পুরস্কারের বর্তমান দাবিদার মার্তিনেস। এদিকে গোল্ডেন গ্লাভস ছাড়াও সেরা উদীয়মান খেলোয়াড়ের খেতাবটিও গেছে আর্জেন্টিনার দখলে। কাতার বিশ্বকাপে সেরা উদীয়মান খেলোয়াড় হয়েছেন আর্জেন্টিনার তরুণ মিডফিল্ডার এনসো ফের্নান্দেস। আসরের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জেতা ফের্নান্দেসের বয়স ২১ বছর। ফিফার নিয়ম অনুযায়ী ২১ বছর বা তার কমবয়সী ফুটবলারকে দেয়া হয় মূলত ঐ পুরষ্কারটি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ