| Image Source: Getty Image |
কাতার বিশ্বকাপের শুরু থেকে সাত ম্যাচে ক্লিন শিট রেখেছেন তিন ম্যাচে তবে বাকি ম্যাচ গুলোতে ম্যাচ বাঁচানো কিছু অসাধারণ সেন্ড করে দলকে জিতিয়েছেন বিশ্বকাপ। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের সাথে খেলার শেষ দিকে ম্যাচ বাঁচানো সেফ করে গোল্ডেন গ্লাভস জেতার রেসে ঢুকে পড়েন তিনি। আর্জেন্টাইন এই গোলরক্ষকের কল্যাণে টাইব্রেকারে আটকে যায় নেদারল্যান্ডসের দুটি শট আর এতেই সেমিফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা।
টাইব্রেকার টানা দুটি শট ঠেকিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপ নিশ্চিত করেন বাজপাখি আখ্যা পাওয়া এই গোলরক্ষক। আর তাই নির্বাচিত হন বিশ্বকাপের সেরা গোলরক্ষক হিসেবে। জিতে নিয়েছেন গোলরক্ষকের সর্বোচ্চ সম্মান গোল্ডেন গ্লাভস।
এদিকে আর্জেন্টাইন গোলরক্ষক সেরার খেতাব জিতলেও এই দৌড়ে আরো ছিলেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনো।
এবারের বিশ্বকাপে মরক্কোর পোস্টার বয় হিসেবে খ্যাতি অর্জন করেছেন এই গোল রক্ষক। আফ্রিকার এই প্রথম কোন দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠানোর মূল কৃতিত্বের দাবিদার তিনি। দলের ধারাবাহিকতার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন বোনো। পুরো বিশ্বকাপ জুড়ে দারুন পারফরম্যান্স প্রদর্শন করেছেন তিনি। সেমিফাইনাল পর্যন্ত সতীর্থের করা একটি আত্মঘাতী গোল ছাড়া একটি ও গোল হজম করে নি এই গোলকিপার। সেমিতে ফ্রান্সের কাছে হেরে স্বপ্নভঙ্গ হলে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে আবার ও হেরে যায় মরক্কো।Image Source: Instagram
আরো পড়ুন;
• কাতার বিশ্বকাপের প্রাইজমানি, কে কত টাকা পেল
• কাতার বিশ্বকাপের প্রাইজমানি ভাঙ্গলো অতীতের সব রেকর্ড
• ১৪ বছরের ফুটবল ক্যারিয়ারে কোনো লাল কার্ড দেখেন নি ব্রাজিলিয়ান ডিফেন্ডার থিয়াগো সিলভা
ইয়াসিন বোনো ছাড়া গোল্ডেন গ্লাভস জেতা এই তালিকায় ছিলেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক লিভাকোভিচ।
| Image Source: Getty Image |
প্রথমদিকে এই গোল্ডেন গ্লাভস পুরস্কারটি লেভ ইয়াসিনের এওয়ার্ড নামে পরিচিত হলেও পরবর্তীতে ২০১০ সালে এটির নাম পরিবর্তন করে রাখা হয় গোল্ডেন গ্লাভস। মূলত বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে নক আউট পর্যন্ত যে সকল ম্যাচ গুলোতে যে সকল গোলরক্ষক সবচেয়ে বেশি সেন্ড করেন কিংবা টাইব্রেকারে সবচেয়ে ভালো করে এমন কয়েকজন গোলরক্ষকের নাম প্রকাশ করেন ফিফা টেকনিক্যাল কমিটি। সেখান থেকে বাছাইকৃত সেরা গোলরক্ষককে এই পুরস্কারটি দেয়া হয়।
সর্বশেষ ২০১৮ রাশিয়া বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস জিতে ছিলেন বেলজিয়ামের গোল রক্ষক থিবো করতোয়া।
| Image Source: Instagram |
0 تعليقات