Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

কাতার বিশ্বকাপের প্রাইজমানি, কে কত টাকা পেল

প্রায় এক মাসের মহাযজ্ঞ শেষে পর্দা নেমেছে কাতার বিশ্বকাপের। ইতোমধ্যে সোনালী ট্রফি নিয়ে বাড়ি ফিরেছেন চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা। বিশ্বকাপ শেষে এখন চলছে মূল্যায়নের তোড়জোড়। কোন দল কতখানি ভালো খেলেছে কিংবা ব্যক্তিগত ভাবে কোন খেলোয়াড় ভালো খেলেছেন সেই সব কিছু হিসাব-নিকাশ করে তৈরি হয়েছে এবার বিশ্বকাপের সেরা একাদশ। ১১ জন ফুটবলার নিয়ে সাজানো এই দলের প্রতিটি সদস্য নিজ নিজ জায়গা হতে আলো ছড়িয়েছেন পুরো বিশ্বকাপ জুড়ে। বিশ্বকাপের সেরা একাদশে গোলরক্ষক হিসেবে রয়েছেন টুর্নামেন্টের গোল্ডেন গ্লাভস জেতা আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। এবারের বিশ্বকাপে ফাইনাল সহ দুটি টাইব্রেকারে আর্জেন্টিনাকে জিতিয়ে নায়ক বনে গেলেন তিনি। টাইব্রেকার ছাড়াও নাচের মধ্যে দুর্দান্ত সেট পিস করে গোল বাঁচিয়েছেন কয়েকবার। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে যোজন-যোজন অবদান রেখেছেন এই গোলরক্ষক।

এবারের বিশ্বকাপ জুড়ে রক্ষণভাগে আলো ছড়িয়েছেন ক্রোয়েশিয়ার আরেক ডিফেন্ডার জোস্কো ভার্ডিয়োল। বিশ্বকাপের সেরা একাদশে তিনি রয়েছেন সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে। সেমিতে আর্জেন্টিনার কাছে ক্রোয়েশিয়া হেরে গেলেও সম্ভাবনার ছাপ রেখেছেন ভার্ডিয়োল। বয়স কিছুটা কম হলেও পরিণত বয়সে ফুটবল উপহার দিয়েছেন এই ডিফেন্ডার। জোস্কো ভার্ডিয়োলের সাথে সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে থাকবেন মরক্কোর রক্ষণভাগের ফুটবলার রোমাইন সাইস। কাতার বিশ্বকাপে সেমিফাইনালের আগে একটি আত্মঘাতী গোল ছাড়া আর কোন গোল খায়নি মরক্কো। আর এর অন্যতম রূপকার ছিলেন সাইস। শুধু রক্ষণভাগই সামলান নি বরং সেট পিস থেকে গোল রক্ষা করার ক্ষেত্রে সাহায্য করেছেন কয়েকবার।

সেরা একাদশে রাইট-ব্যাক হিসেবে রয়েছেন আশরাফ হাকিমি। এবারের বিশ্বকাপে দুর্দান্ত খেলে বেশ কয়েকবার শিরোনাম হয়েছেন মরক্কোর এই ফুটবলার। রাইট-ব্যাকে দুর্দান্ত খেলে দলকে সেমিতে তোলার ভূমিকায় ছিলেন হাকিমি। রক্ষণের পাশাপাশি আক্রমণ তৈরি করে দলের জয়ের ব্যাপক অবদান রেখেছেন তিনি।

আরো পড়ুন;

• 974 স্টেডিয়াম অনুদান হিসেবে পেতে কাতারের সাথে বৈঠক বসেছে বাফুফে


• কাতার বিশ্বকাপের প্রাইজমানি ভাঙ্গলো অতীতের সব রেকর্ড


• ক্লিনার থেকে সবচেয়ে দামী ফুটবল কোচ


লেফট-ব্যাক হিসেবে এই সেরা একাদশে রয়েছেন ফরাসি ফুটবলার থিও হার্নান্দেজ। প্রথমে ফরাসি এই ফুটবলার ছিলেন সাইট বেঞ্জে । কিন্তু সুযোগ পেয়ে অপ্রতিরোধ্য হয়ে ওঠেনি হার্নান্দেজ। ফ্রান্সের হয়ে দুর্দান্ত খেলে দলকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রেখেছেন তিনি। ভিনিসিয়াস জুনিয়র আছেন এই একাদশের left-wing হিসেবে। ব্রাজিল বিশ্বকাপের আসরে ব্যর্থ হলেও সবার নজর কেড়েছেন এই তরুণ ফুটবলার। কাতার বিশ্বকাপে গতির ঝড় তোলা ফুটবলারদের একজন তিনি। এক প্রান্ত ধরে একের পর এক দৌড় বিপক্ষকে সমস্যায় ফেলেছে বারবার। গোল সুযোগ তৈরি করার পাশাপাশি গোল করে উদীয়মান খেলোয়াড়ের তালিকায় ছিলেন এই তারকা।

সেরা এই একাদশে অঁতোয়ান গ্রিয়েজমান আছেন রাইট পিন হিসেবে। ক্লাব ফুটবল সময়টা খারাপ গেলেও ফ্রান্সের ফুটবল দলের হয়ে প্লে মেকারের মূল ভূমিকায় ছিলেন তিনি। তার দেয়া পাশে একের পর এক গোল করেছেন তরুণ স্ট্রাইকার এমবাপ্পে। ফাইনালে আর্জেন্টিনার কাছে হার ছাড়াও পুরো টুর্নামেন্ট জুড়ে অসাধারণ খেলেছেন সাবেক এই বার্সা ফুটবলার।

ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদরিচ রয়েছেন মিডফিল্ডার হিসেবে। বয়সের ভারে নিজেকে শেষ বিশ্বকাপে মনে রাখার মত করে খেলেছেন রিয়াল মাদ্রিদের এই কিংবদন্তি ফুটবলার। মাঝ মাঠ থেকে আক্রমণ সবদিক থেকেই পদচিহ্ন রেখে দল কে সেমিতে তোলার ভূমিকায় ছিলেন তিনি।

এবারের আসরের তরুণ উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পাওয়া এনসো ফের্নান্দেস ছিলেন মিডফিল্ডার হিসেবে। এবারের আর্জেন্টিনা দলের এক প্রকার চমক ছিলেন এই তরুণ ফুটবলার। আগামী দিনে একজন বড় মাপের তারকা হয়ে ওঠার সব গুণ রয়েছে তার মধ্যে। ভবিষ্যতে মাঝ মাঠে আর্জেন্টিনার ভরসার নাম হয়ে উঠতে পারে ফের্নান্দেস।

পুরো টুর্ণামেন্ট জুড়ে দুর্দান্ত প্রতাপ প্রদর্শন করা কিলিয়ান এমবাপ্পে রয়েছেন স্ট্রাইকার হিসেবে। কাতার বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে জিতেছেন গোল্ডেন বুট পুরস্কার। এবারের বিশ্বকাপে মোট ৮ টি গোল করেছেন এই ফরাসি স্ট্রাইকার। উল্লেখযোগ্যভাবে ফাইনালে হ্যাটট্রিক করেছেন তিনি।

টুর্নামেন্ট সেরা লিওনেল মেসি রয়েছেন অবধারিতভাবেই। বিশ্বকাপে মোট ৭ টি গোল করেছেন তিনি আর ৩ টি করিয়েছেন। নিজের শেষ বিশ্বকাপটি জিতেছেন মনে রাখার মত করে। তাই সেরা একাদশের অন্যতম অধিনায়ক তিনি।

إرسال تعليق

0 تعليقات