![]() |
| অরুণা বিশ্বাস একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী; Image source: Facebook |
সম্প্রতি ‘আলো আসবেই’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ভাইরাল হওয়া স্ক্রিনশটে দেখা যায়, অভিনেত্রী অরুণা বিশ্বাস এবং সোহানা সাবা, যারা ছাত্রদের আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। তারা মতামত দেন যে যেকোনোভাবে আন্দোলন থামাতে হবে।
এই ঘটনায় শোবিজ অঙ্গনের অনেকেই তীব্র নিন্দা জানিয়েছেন। এবার পরীমনিও অরুণা বিশ্বাসকে কড়া ভাষায় সমালোচনা করেছেন। তিনি নিজের ক্ষোভ প্রকাশ করেছেন একটি স্ট্যাটাসের মাধ্যমে, যা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
অরুণা বিশ্বাসকে নিয়ে প্রকাশিত একটি সংবাদের ফটোকার্ড শেয়ার করে পরীমনি তার ফেসবুক পেইজে লিখেছেন, ‘অমানুষ! হিংস্র! লোভী! এত হিংসা নিয়ে আপনি কখনো শিল্পী হতে পারেন না। ধিক্কার আপনাকে। থু...।’
মুহূর্তেই পরীমনির এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়, এবং অসংখ্য অনুরাগী সেখানে নিজেদের মতামত প্রকাশ করেন। অনেকেই অরুণা বিশ্বাসের শাস্তির দাবি জানাচ্ছেন।
অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কিছু স্ক্রিনশটে দেখা যায়, দেশের বাইরে থাকলেও ছাত্র আন্দোলন দমাতে সক্রিয় ছিলেন জায়েদ খান। দেশের বাইরে থেকেও তিনি এই হোয়াটসঅ্যাপ গ্রুপে সক্রিয় ছিলেন এবং আন্দোলনের বিরুদ্ধে মতামত দেন।
আজ ফেসবুক সম্পূর্ণ শান্ত, যেন স্বচ্ছ দিঘীর জল। একপেশে চিৎকার আর সস্তা আবেগে ওরা পুরো দেশটাকে একটি মানসিক আঘাতের মধ্যে রেখেছিল।’ এই মন্তব্যের পাশাপাশি তিনি আরও কিছু বিষয়ে কথা বলেছেন। অনুমান করা যায়, তিনি সেই গ্রুপে নানা দিক নির্দেশনা ও পরামর্শ দিতেন।
মঙ্গলবার সকালে সাবেক তথ্যপ্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এবং সংসদ সদস্য ফেরদৌস আহমেদের নেতৃত্বে পরিচালিত ‘আলো আসবেই’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। স্ক্রিনশটে দেখা যায়, অভিনেত্রী অরুণা বিশ্বাস এবং সোহানা সাবা ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। তারা মতামত দেন, যেভাবেই হোক আন্দোলন থামাতে হবে। অন্য একজন শিল্পী পরামর্শ দেন ছাত্রদের ওপর গরম পানি ঢেলে দেওয়ার জন্য।
সেই গ্রুপে সাবেক তথ্যপ্রতিমন্ত্রী এ আরাফাত ও সংসদ সদস্য ফেরদৌসের পাশাপাশি অভিনেত্রী শামীমা তুষ্টি, চিত্রনায়ক রিয়াজ, সাজু খাদেমসহ অনেকেই ছিলেন। তবে প্রকাশিত স্ক্রিনশটে সবচেয়ে সক্রিয় ছিলেন অভিনেত্রী তানভীন সুইটি, সোহানা সাবা, এবং অরুণা বিশ্বাস। এ ঘটনাটি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে।
এই গ্রুপে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী সম্পর্কেও আলোচনা হয়, যা তিনি স্বাভাবিকভাবে নেননি। তিনি এই ঘটনাকে মানবতাবিরোধী আখ্যা দিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এর বিচার দাবি করেন।..আরো পড়ুন

0 মন্তব্যসমূহ