![]() |
| ফটোগ্রাফার চার্লস ও'রিয়ারের Mamiya RZ67 ক্যামেরা দিয়ে তোলা Bliss; Image Source: Pinterest |
সবুজ ঘাসের ঢেউ খেলানো প্রান্তর সাথে দিগন্ত ছুঁয়ে নীল আকাশ কোথাও আবার নীল রং ঢাকা পড়েছে শুভ্র তুলোর মেঘে। এমন একটি ছবির সাথে আমাদের কারো না কারো পরিচয় ছিল কোন এক সময়। কম্পিউটার বা ল্যাপটপ চালু করলে ছবিটি ভেসে ওঠতো পর্দায়। ধরা হয় কম্পিউটার স্ক্রীনে সবচেয়ে বেশিবার দেখা ছবি এটি।
মাইক্রোসফট অপারেটিং সিস্টেম উইন্ডোজের জনপ্রিয় ভার্সন XP এর স্ক্রীনে ডিফল্ট ওয়ালপেপার হিসেবে দেয়া হতো Bliss নামের এই ছবি। অনেকের মনে প্রশ্ন ছিল। কোথাকার ছবি এটা? আদৌও কি আছে এমন জায়গা। হ্যা, অবশ্যই এমন জায়গা আছে যেটা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওয়াইনের রাজ্য নেপা ভ্যালিতে। ছবিটি তুলেছেন ফটোগ্রাফার চার্লস ও'রিয়ার ১৯৯৬ সালের নভেম্বর মাসে। ছবির পেছনের ইতিহাস টাও বেশ চমৎকার। তখন নতুন নতুন প্রেমে পড়েছেন ৬০ বছর বয়সী চার্লস।
ন্যাশনাল জিওগ্রাফির চাকরি ছেড়ে কাজ করছেন ফ্রিল্যান্স ফটোগ্রাফার হিসেবে। প্রতি শুক্রবারের মত সেদিন ও ক্যালিফোর্নিয়ায় সোনোমা থেকে সানফ্রান্সিসকো যাচ্ছিলেন প্রেমিকার সাথে দেখা করতে। হাইওয়ে ১২১ এর একটি জায়গায় হঠাৎ আটকে যায় তার চোখ। কিছুক্ষণ আগে সেখানে হয়েছিল এক পশলা বৃষ্টি সবুজ ঘাসে তখন জমে রয়েছে জলকণা।রোদ ঝলমলে আকাশে তখন ঘুরে বেড়াচ্ছে মেঘেরা। অসাধারণ ছবির জন্য যে আলোর দরকার তেমনটি পেয়েছিলেন ঠিক ঐ মূহুর্তে। প্রকৃতির অরণ্য রূপ তিনি ধরতে পেরেছিলেন সাথে থাকা মিডিয়াম ফরমেট ক্যামেরায়।
Mamiya RZ67 ফিল্ম ক্যামেরার সেদিন ছবিটি তুলতে চার্লস ব্যবহার করেছিলেন Velvia film। ১৯৯৮ সালে মাইক্রোসফটের চোখে পড়ে ছবিটি এক্স পি'র অপারেটিং সিস্টেমের ব্যাকগ্ৰাউন্ড হিসেবে ছবিটি ব্যবহার চুক্তির কথা থাকলেও পরবর্তীতে সম্পূর্ণ ছবির কপিরাইট কিনে নেয় বিল গেটস কোম্পানি।
আর্থিক অর্থে এই ছবির মূল্য প্রকাশ করে নি কোন কোম্পানি। তবে প্রযুক্তির বাজারে প্রচলিত তথ্য বলছে ছবিটির স্বত্ব কিনতে মাইক্রোসফটের ব্যয় করতে হয়েছিল ১ লক্ষ মার্কিন ডলার। অনেকের মতো হয়তো আপনিও মনে করতেন এটি সত্যিকারের কোন ছবি নয় ফটোশুটের মতো সফটওয়্যার দিয়ে তৈরি করা ইমেজ। কারো আবার ধারণা ছিল ছবিটি তোলা হয়েছে ফ্রান্স, সুইজারল্যান্ড কিংবা জার্মানিতে।
মজার ব্যাপার হলো এক্স পি ব্যবহারকারীরা চার্লসের তুলা Bliss ছবিটি নিয়মিত দেখতে পেলেও ফটোগ্রাফার নিজেই সেই ছবি নিয়মিত দেখতে দিতেন না। কারণ তিনি ব্যবহার করতেন অ্যাপলের ম্যাক কম্পিউটার।
আরো পড়ুন;
• চীন ও রাশিয়ার উপর যেভাবে নির্ভরশীল যুক্তরাষ্ট্র
• চাঁদ না থাকলে পৃথিবীতে যে সমস্যা গুলো সৃষ্টি হতো
• আযান শুনে মুসলিম হলেন আমেরিকার বিখ্যাত গায়িকা জেনিফার গ্রাউট
Bliss বিখ্যাত হওয়ার পর অনেকেই চেষ্টা করেছেন সেই দৃশ্য পুনরায় ধারণের।
২০০৬ সালে একি জায়গার ছবি তুলেছেন সুইডেন ফটোগ্রাফার সাইমন গোল্ড। Alamy James smith ২০১৬ সালের অক্টোবরে চেষ্টা করেছিলেন Bliss কে পুনরায় ধারণের। এর পর পরে অনেক নামীদামী ফটোগ্রাফার এই ছবির শুট করতে গিয়ে ব্যর্থ হয়েছেন। কারণ Bliss দেখানো জায়গা টি এখন আর আগের মতো নেই। পাহাড়ের বিশাল এক অংশ দখল করে আছে আঙ্গুর বাগান, আলো ছায়ার তারতম্য, বৃষ্টি ভেজা পরিবেশ সবুজ সতেজতা কোন কিছুই আর আগের মতো পাওয়া সম্ভব ছিল না।
২০১৪ সালে উইন্ডোজ XP সাপোর্ট বন্ধ করে দেয় মাইক্রোসফট। Bliss Windows 7 পার হয়ে এসেছে Windows 8, Windows10, ও Windows11। নতুন ভার্সন গুলো তে আসে নিত্যনতুন ওয়েল পেপার অর্জনের খাতায় নামীদামী ফটোগ্রাফি পুরষ্কার না থাকলে ও কোন ছবি পাইনি Bliss মতো এমন জনপ্রিয়তা। ছবি টি তোলার সময় চিত্র গ্ৰাহক নিজেই হয়তো ভাবেন নি এত অল্প সময়ে এটি জায়গা করে নেবে বিশ্বের পরিচিত ছবি গুলোর তালিকায়।

0 تعليقات