১৯৬৬ সালের মার্চ মাস, কিছুদিন পরে শুরু হবে বিশ্বকাপের আসর এখন শুধু পর্দা উঠার অপেক্ষা। কিন্তু এরি মধ্যে শোনা গেল ট্রফি চুরি হয়ে গেছে? বিশ্বযুদ্ধের মতো যে শিরোপার গায়ে লাগেনি কোন আঁচ অথচ সেই বিশ্বকাপ চুরি হয়ে গেছে বিশ্বকাপের দেশ খোদ ইংল্যান্ড থেকে। বিশ্বকাপ শিরোপা চুরির ঘটনা সেবারই প্রথম নয় ১৯৮৩ সালে ব্রাজিল থেকে চিরতরে হারিয়ে যায় বিশ্বকাপ ট্রফি
![]() |
| লন্ডনের ওয়েস্টমিনস্টার সেন্ট্রাল হল থেকে চুরি হয়ে যাওয়া জুলে রিমে বিশ্বকাপ ট্রফি; Image Source: Getty Image |
এই সোনালি ট্রফির প্রথম নাম ছিল ভিক্টোরি। গ্ৰীকের দেবী মেনোমসিনের মূর্তি সংবলিত এই ট্রফিটি তৈরি করেছিলেন ফরাসি ভাস্কর আবেল লাফ্লেউর
১৯৪৬ সালে পাল্টে যায় ট্রফিটির নাম। ফিফার তৎকালীন তৃতীয় প্রেসিডেন্ট জুলে রিমের স্মরণে পুনরায় 'জুলে রিমে ট্রফি' নামে নামকরণ করা হয় এটিকে। বিশ্বকাপ জয়ী দেশগুলোতে জুলে রিমে ট্রফি' নিরাপদে কাটিয়েছিল প্রায় ৩৬ বছর। অবশেষে প্রথম অঘটন ঘটে অষ্টম বিশ্বকাপে। ১৯৬৬ সালের জুলাই মাসে ইংল্যান্ডে আয়োজন করা হয়েছে অষ্টম বিশ্বকাপ। আর সেই বছরের মার্চ মাসে প্রদর্শনীর জন্য জুলে রিমে ট্রফি' রাখা হয় লন্ডনের ওয়েস্টমিনস্টার সেন্ট্রাল হলে। ২০ মার্চ বুলেট প্রুফ কাঁচের শোকেস থেকে কঠোর নিরাপত্তা বলয় থাকা স্বত্বেও চোখের সামনে থেকে হাওয়া হয়ে যায় বিশ্বকাপের শিরোপাটা। রেডিও ও টেলিভিশনের কল্যানে দাবানলের মতো ছড়িয়ে পড়ে বিশ্বকাপ ট্রফি চুরির খবর। এবং ঘোষণা করা হয় ট্রফিটি অক্ষত অবস্থায় ফিরিয়ে দিলে প্রধান করা হবে ৫ হাজার ৫শ পাউন্ড পুরষ্কার।
আরো পড়ুন;
• ২০২৬ সালের বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে যে দেশ গুলো
• আর্জেন্টিনার অপার সৌন্দর্য্য
• ক্লিনার থেকে সবচেয়ে দামী ফুটবল কোচ
এই ট্রফিটির মুক্তিপণ হিসেবে ইংলিশ ফুটবল এসোসিয়েশনের কাছে চাওয়া হয় ১৫ হাজার পাউন্ড। কিন্তু ফিফা ও ইংল্যান্ডের সম্মান বেঁচে যায় লন্ডন সিটি কর্পোরেশনের একজন পরিচ্ছন্নতা কর্মী ডেভিড করভেট ও তার পোষা কুকুর পিকলসের কল্যানে। স্থানীয় এক বাড়ির বাগান থেকে পলিথিনে মোড়ানো ট্রফিটি খুঁজে পায় পিকলস। দ্বিতীয়বার বিশ্বকাপ চুরির ঘটনা ঘটে ১৯৮৩ সালে। ব্রাজিলের প্রধান শহর 'রিও দি জেনেইরো' থেকে চুরি হয়ে যায় জুলে রিমে ট্রফি'টি। ১৯৫৮,১৯৬২ ও ১৯৭০ সালে টানা মোট তিনবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া ব্রাজিল জুলে রিমে ট্রফি'টি নিজেদের অধীনে নিয়ে নেই। তখনকার ফিফার নিয়ম অনুসারে 'জুলে রিমে ট্রফি'টি চলে গেছে ব্রাজিলের হাতে।
১৯৮৩ সালের ১৯ শে ডিসেম্বর রাতে ব্রাজিলিয়ান স্পোর্টস কনফেডারেশন্স অফিসে ঢুকে পড়েন চোর এবং নিয়ে যায় সেখানে থাকা জুলে রিমে কাপ টি।
অবশেষে ১৯৮৩ সালে ট্রফিটি শেষ বারের মতো হারিয়ে যাওয়ার পর আর কখনো খুঁজে পাওয়া যায় নি সোনায় মোড়ানো জুলে রিমে ট্রফি'র মূল শিরোপা টি। পরবর্তীতে ১৯৮৪ সালে ট্রফির একটি রেপ্লিকা তৈরি করে ফুটবল ফেডারেশন। ১৯৭১ সালে বিশ্বকাপের জন্য নির্মিত বর্তমান বিশ্বকাপ ট্রফিটি তৈরি করেন ফিফা। বিজয়ী দল গুলো ৪ বছরের জন্য নিজেদের অধীনে রাখতে পারে মূল শিরোপার আদলে তৈরি ব্রোঞ্জের রেপ্লিকা। কেবল অল্প সংখ্যক মানুষ এখন ছুঁয়ে দেখতে পারে জুরিখে ফিফার কার্যালয়ে কড়া নিরাপত্তায় থাকা বিশ্বকাপের আসল ট্রফিটি।

0 মন্তব্যসমূহ